ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 15
হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক ছবির ক্যাপশন : প্রায় ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা,
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১,০৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্