ঢাকা | বঙ্গাব্দ

ভোলা চরফ্যাশনে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির লিফলেট বিতরণ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 136
ভোলা চরফ্যাশনে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির লিফলেট বিতরণ কর্মসূচি ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
 মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা 



“রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব”—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন বাজারে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কাজে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির ভোলা জেলা টিম ও চরফ্যাশন উপজেলা টিমের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে হাতে সংগঠনের পক্ষ থেকে লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা হিসেবে নিবন্ধন এবং মানবিক কাজে এগিয়ে আসার গুরুত্ব নিয়ে কথা বলেন।

আয়োজকরা জানান, একটি ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা প্রস্তুত রাখার লক্ষ্যেই এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তারা বলেন, মানবিক সমাজ গঠনে তরুণদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

কর্মসূচিটি সফল করতে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় দায়িত্বশীল প্রধান সমন্বয়ক Mohammad Hasan Ahomed, ভোলা জেলা টিম, চরফ্যাশন উপজেলা টিমসহ সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি
স্লোগান: “রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্