ঢাকা | বঙ্গাব্দ

বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 67
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
পলাশ পাল 
বারহাট্টা প্রতিনিধি 


"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬।
আজ ১৬ আগস্ট রবিবার সকাল ১০টায় মৎস্য পক্ষ২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন:
আশিক আহমেদ কমল, সাধারণ সম্পাদক, বারহাট্টা উপজেলা বিএনপি
আক্কাস আলী, সিনিয়র সহ-সভাপতি, বারহাট্টা উপজেলা বিএনপি
প্রফেসর সোনিয়া শেলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সভাপতি, বারহাট্টা প্রেসক্লাব
মানিক আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান
আলতাবুর রহমান হানিফ, সাংগঠনিক সম্পাদক, বারহাট্টা উপজেলা বিএনপি
শারমিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা
চম্পক দাম, অফিসার ইনচার্জ (ওসি), বারহাট্টা থানা
কাজী আব্দুল বাতেন, বারহাট্টা উপজেলা প্রকৌশলী
আলোচনা সভায় বক্তারা বলেন, "মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম শীর্ষস্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় দেশের মৎস্য খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও বিপুল পরিমাণ মাছ রপ্তানি করা হচ্ছে।"
বক্তারা আরও উল্লেখ করেন যে, উন্মুক্ত জলাশয়ে দেশি মাছের বিস্তার ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ক্ষতিকর 'চায়না দুয়ারি জাল' সম্পূর্ণরূপে ধ্বংস করার পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন অতিথিরা।
উক্ত আয়োজনে বারহাট্টা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্