ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় ১৪ বছর পর জিলু হত্যা মামলার রায়: খালাস পেলেন ৫ আসামি, উচ্চ আদালতে আপিলের ঘোষণা বাদির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 15
নেত্রকোনায় ১৪ বছর পর জিলু হত্যা মামলার রায়: খালাস পেলেন ৫ আসামি, উচ্চ আদালতে আপিলের ঘোষণা বাদির ছবির ক্যাপশন :
ad728

‎
‎নেত্রকোণা প্রতিনিধি | 
‎
‎দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটলেও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্রকোণার কেন্দুয়ার আলোচিত সাইদুর রহমান জিলু হত্যা মামলার বাদীপক্ষ। জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালে নিজ এলাকায় নৃশংসভাবে হত্যার শিকার হওয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের এই নেতার মামলার রায়ে বিচারাধীন ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গত ১৬ জুলাই নেত্রকোণা জেলা দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।নিহত সাইদুর রহমান জিলু কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান ভূঁইয়ার পুত্র। তিনি ১৯৯৮ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এলাকায় একজন সমাজসেবী হিসেবে সুপরিচিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ মে বিকেলে পাইকুড়া গ্রামে নিজের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সাইদুর রহমান জিলু। পূর্ব বিরোধের জেরে স্থানীয়রা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর তাকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরদিন ২৫ মে ২০১২ সালে নিহতের ছোট ভাই রোকন উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং: ২৬/১১৮)। পরবর্তীতে মামলাটি নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতে (মামলা নং: ৫৯/১৬) বিচারাধীন ছিল। মামলায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ৫ জন বিচারাধীন ছিলেন, ৫ জন স্থায়ী জামিনে ছিলেন এবং বাকি ২ জন মৃত্যুবরণ করেছেন। মামলার প্রধান আসামি হিসেবে তৎকালীন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সোহরাব উদ্দিনের নাম উল্লেখ ছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৬ জুলাই আদালত ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। রায়ের পর থেকেই নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মামলার বাদী রোকন উদ্দিন ভূঁইয়া বলেন, "আমার ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের এই রায়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমার ভাইয়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে আমি উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।" এলাকাবাসীও এমন রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, দীর্ঘ ১৪ বছর পর এই রায়ে পরিবারটি আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে এই আপিল প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্