ঢাকা | বঙ্গাব্দ

মদনে তারবিয়াতুল উম্মা ইনস্টিটিউটে হিফজ সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 56
মদনে তারবিয়াতুল উম্মা ইনস্টিটিউটে হিফজ সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ছবির ক্যাপশন :
ad728
নেত্রকোনা মদন প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।


নেত্রকোনার মদনে তারবিয়াতুল উম্মা ইনস্টিটিউটে হিফজ সবক বিভাগ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা জুবায়ের আহমদের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফিজুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা আনিসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আনিসুর রহমান বলেন,দুনিয়ার যাবতীয় সম্পদের চেয়েও সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে নিজের সন্তান। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই অভিভাবকদের মূল দায়িত্ব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের নিজ নিজ অভিমত প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষাব্যবস্থা ও সার্বিক পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাসে তারবিয়াতুল উম্মা ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ৫৩ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পড়াশোনা নিশ্চিত করতে পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় আইপিএস ব্যবস্থা রাখা হয়েছে।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তানরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে এবং তাদের ভুলত্রুটি দ্রুত সংশোধন করা যায়, সেজন্য অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। ব্যস্ততার কারণে নিয়মিত না পারলেও অন্তত মাসে একবার হলেও প্রতিষ্ঠানে এসে সন্তানের অগ্রগতির খবর নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
শিক্ষার্থীদের হিফজ সবক প্রদানের পর প্রধান অতিথি ফরিদুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরিশেষে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফিজুর রহমান শামীম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্