ঢাকা | বঙ্গাব্দ

মদনে ইজিবাইক ও গরুর ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 20
মদনে ইজিবাইক ও গরুর ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু। ছবির ক্যাপশন :
ad728
মদন( নেত্রকোনা) প্রতিনিধি : শেখ আসাদুজ্জামান মাসুদ।


নেত্রকোনার মদনে ইজি বাইক ও গরুর সাথে ধাক্কায় লেগে আনোয়ারা নামে এক বৃদ্ধা  নারী (৬৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  ৫ নভেম্বর সকাল ৯ টার  দিকে মদন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির সামনে ব্যাটারি চালিত ইজিবাইক গরুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তা নিচে পড়ে  এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই বৃদ্ধা নারীর নাম আনোয়ারা আক্তার  (৬৫) কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত বুলবুল মাস্টারের  স্ত্রী।

মৃত বুলবুল মাস্টারের স্ত্রী আনোয়ারা আক্তার মদন পৌর শহরের দিকে  আসার পথে মদন পৌরসভার ভুঁইয়া বাড়ির সামনে রাস্তায় হেঁটে যাওয়া গরুর সাথে ধাক্কা লাগে উল্টে গিয়ে পড়ে যায় ব্যাটারি চালিত  ইজিবাইক।

ইজি বাইকের যাত্রী ওই বৃদ্ধা নারী ছিটকে পড়ে গুরুতর আহত হয় পরে প্রত্যক্ষদর্শীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  আনোয়ারা আক্তার কে মৃত ঘোষণা করেন।
 

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ  ওসি সালাহ উদ্দিন করিম বলেন, সড়ক দুর্ঘটনা  আনোয়ারা আক্তার নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। 
নিহতের পরিবারের  কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই  লাশ স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল