ঢাকা | বঙ্গাব্দ

মদনে নবগঠিত সিএনজি ও বেবি টেক্সি কমিটিকে বাংলাদেশ প্রেসক্লাবের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
মদনে নবগঠিত সিএনজি ও বেবি টেক্সি কমিটিকে বাংলাদেশ প্রেসক্লাবের সংবর্ধনা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শেখ আসাদুজ্জামান মাসুদ 
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 


নেত্রকোণার মদন উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষ থেকে বেবিট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মালন মিয়া এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর সহ সকলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরোর সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন উপজেলা বেবিটেক্স, সিএনজি, চালিত অটো রিক্সার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ মালন মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেবি টেক্সি ,সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি আজিজুর রহমান আনজু, সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজন, প্রচার সম্পাদক মহন প্রমুখ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মালন মিয়া বলেন, মদন উপজেলার সাধারণ জনগণের সেবা দেওয়ায়ই হচ্ছে সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিকদের লক্ষ্য উদ্দেশ্য।
 শ্রমিকরা মাথার ঘাম পায়ে পেলে তাদের হালাল উপার্জিত অর্থ উপার্জন করে পরিবার নিয়ে জীবন যাপন করে। 
তারা যেন কোথাও নির্যাতিত না হয়, হয়রানি 
শিকার না হয় এই উদ্দেশ্য আমরা কাজ করে যাব।

 যাত্রী সাধারণ জনগণের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না হয়। সর্বোপরি মদন উপজেলার সাধারণ জনগণ যাতে সিএনজি, অটো রিক্সা, চালকরা সঠিক সেবা দান করতে পারে এই উদ্দেশ্য রেখে আমরা কাজ করে যাব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল