ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গফরগাঁও দক্ষিণে নতুন আঙ্গিকে আগামী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রেজাউল হক সিদ্দিকি খুকন তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা যাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পাগলা থানা বিএনপি নেতা ,তিনি মরহুম সানাউল্লাহ সরকারের জ্যেষ্ঠ সন্তান।
এক বিবৃতিতে রেজাউল হক সিদ্দিকী খোকন ১০নং উস্থি ইউনিয়ন বাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, "আমি আমার কর্মদক্ষতা ও জনসেবার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আপনারা সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসবেন"
যে সকল অসমাপ্ত কাজ ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "আপনাদের প্রতি আমার আকুল প্রার্থনা—আমাকে সহযোগিতা করুন। আমি যেন নির্বাচিত হয়ে এলাকার সুনাম রক্ষা করতে পারি এবং উস্থি ইউনিয়নের জনসেবা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারি।"
বিবৃতির শেষে তিনি 'বাংলাদেশ জিন্দাবাদ' ও 'সবার আগে বাংলাদেশ' স্লোগান দিয়ে দেশপ্রেম ও জনকল্যাণে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক নেত্রপ্রকাশ