ঢাকা | বঙ্গাব্দ

ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 30
ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 


গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিনা নূর তাজ (৮) হিপ্পো ইন্টান্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী সামিনা নুর তাজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই তাজ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জনের পর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে এবং আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে। বিজয়ী সামিনা নুর তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মোঃ সানোয়ার হোসেন মামুন ও মোছাঃ তাজিমা খাতুনের কন্যা। বর্তমানে তারা পরিবারসহ গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছেন। 
সংবর্ধনা অনুষ্ঠানে তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ জলিল উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালি এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল