ঢাকা | বঙ্গাব্দ

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
তৌফিকুর রহমান তাহের, প্রতিনিধি সুনামগঞ্জ 


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বাহাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে শাল্লা থানার এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় বাহাড়া ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) এবং তার সহযোগী জীবেশ দাশ (২৪)-কে আটক করে পুলিশ।
পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের কন্টেইনার ভর্তি মোট ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় একটি মামলা মামলা নং-০৯, তারিখ ১৪ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে কাজ করছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল