ঢাকা | বঙ্গাব্দ

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
নিজস্ব প্রতিবেদক 


নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ ১৬ জুলাই মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম ও সহকারী শিক্ষক আরমান রহমান।
সভাপতির বক্তব্যে মাওলানা দৌলত আলী বলেন, "বীর শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নিজেদের গড়ে তুলতে হবে।"
সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল