ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 90
নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
পলাশ পাল

নেত্রকোণার শহুরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আজ ১৭ জুলাই শুক্রবার ভোরের দিকে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামক এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়। 
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিহত রিফাতের মামা লিলু মড়লের দেওয়া তথ্যমতে জানান, “আমার ভাগ্নে ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসছিল কিন্তু ভোরের দিকে তাকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর খবর পায় তিনি ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান জানান , “মুহিদ ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশের ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।”মরদেহের পাশেই জাতীয় পরিচয় পত্র, ও গার্মেন্টসের পরিচয় পত্র ছড়ানো অবস্থায় পাওয়া যায়। নিহতের 
খবর পেয়ে খুব দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসা নেত্রকোণা মডেল থানার এস আই মোঃ আকামল।তিনি বলেন , “লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।এবং পরবর্তী 
জিআরপি পুলিশই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল