ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 30
পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
‎সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 

‎খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
‎
‎রবিবার (১৯ জুলাই ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 
‎
‎অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
‎
‎এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল