ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে ভার্চুয়ালি তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 29
নেত্রকোনার মদনে ভার্চুয়ালি তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর ছবির ক্যাপশন :
ad728
মদন নেত্রকোনা প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ 


আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং তা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার মদনে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) মদন উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা শুরু হয়। মেলাটি চলবে আগামী বুধবার (২২ জুলাই) প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ সাকুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,
রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরমাহমুদুল হাসান মিজান, উপজেলা কৃষি কর্মকর্তামুফতি আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি,
আবু তাহের আজাদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ সালাউদ্দিন করিম, অফিসার ইনচার্জ (ওসি), মদন থানাহুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল,সাংবাদিক হাবিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব (মদন উপজেলা শাখা) ও প্রতিনিধি, দৈনিক আমাদের উপজেলা শেখ আসাদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব (মদন উপজেলা শাখা)
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক রাজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের কৃষি মেলায় কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের শতাধিক ফলজ ও উন্নত জাতের গাছের চারা এবং আধুনিক কৃষি প্রযুক্তির নানা উপকরণ প্রদর্শন করা হচ্ছে।মেলা প্রাঙ্গণে স্থানীয় শত শত মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা ফলদ চারা কেনার পাশাপাশি গাছ রোপণের আধুনিক পদ্ধতি ও সংরক্ষণের উপায় সম্পর্কে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল