ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 26
পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 


খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা জসিম উদ্দিন। 

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।

১ নম্বর লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

 খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আমি লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন হিসাবে আমার পারিবারিক নার্সারিতে উৎপাদিত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।

আনসার-ভিডিপি সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রশিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করার পাশাপাশি বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ও নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা লোগাং ইউপি ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল