ঢাকা | বঙ্গাব্দ

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
কাপাশিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
​নিজস্ব প্রতিবেদক 


নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

​১১ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২:০০ ঘটিকায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী।

​সহকারী শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, সহকারী শিক্ষক আরমান রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

​সমাবেশে সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন:

​"শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও নৈতিক মান নিশ্চিত করতে এ অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মাদ্রাসা ও পরিবারের নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা চাই শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ একসাথে কাজ করে শিক্ষার্থীদের একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ গড়ে তুলুক।"


​পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ মাদ্রাসার শিক্ষাপরিবেশ ও মানোন্নয়ন নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরিশেষে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্