ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের ওপর হামলা" শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
গফরগাঁওয়ে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের ওপর হামলা" শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‎ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
এম দেলোয়ার হোসেন মৃধা
‎স্টাফ রিপোর্টার

‎
‎সম্প্রতি আপনাদের বহুল প্রচারিত সংবাদমাধ্যমে "গফরগাঁওয়ে শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে হামলার শিকার" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। 
‎
‎
‎প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার জন্য অনুরোধ করছি।
‎
‎
‎সংবাদে মোছাঃ শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে পড়ার যে মিথ্যা ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।
‎
‎
‎প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, রুবেল তার স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং আসাদুল নামের কেউ দা দিয়ে কুপিয়েছে। বাস্তবে এই ধরনের কোনো হামলার ঘটনাই ঘটেনি।
‎
‎বরং প্রকৃত ঘটনা হলো, ঘটনার দিন রুবেল অনধিকার প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অথচ সংবাদে শ্বশুরবাড়ির লোকজনকে আক্রমণকারী হিসেবে দেখিয়ে উল্টো আমাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
‎
‎
‎
‎স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত উগ্র প্রকৃতির লোক রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে তার শাশুড়ী এবং শ্রাবন্তীর ভাইয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
‎
‎পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এই নৃশংস ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা রুবেলের কঠোর শাস্তি দাবি করেছেন।
‎
‎
‎অতএব, আপনাদের মাধ্যমে প্রকাশিত একপেশে ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি। একই সাথে সত্যতা যাচাইপূর্বক প্রকৃত ঘটনা অবলম্বনে একটি বস্তুনিষ্ঠ প্রতিবাদ সংবাদ প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি।
‎
‎অনুরোধক্রমে
‎মোছাঃ শ্রাবন্তী আক্তার ও তাঁর পরিবার  
‎গ্রাম: বাশিয়া  
‎ইউনিয়ন: টাঙ্গাব  
‎উপজেলা: দক্ষিণ গফরগাঁও, জেলা: ময়মনসিংহ  
‎তারিখ: ১৩/০৮/২০২৬ ইং 
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল