মদন ( নেত্রকোনা )প্রতিনিধি
শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনার মদনে পূর্বের সূত্রতার জেরে সরকারি রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২৭ জন আহত হয়েছে।
রোজ রবিবার (১৬ আগস্ট) দুপুর ২ টার সময় উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালী বিন্নি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কাওয়ালী বিন্নি গ্রামে মাজু মিয়া ( ৪৫) এর লোকজন মিলে প্রতিপক্ষ জাহাঙ্গীর মিয়া (৫০)
এর গোষ্ঠীর লোকজন কে সরকারি রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধা নিষেধ দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরকারি রাস্তা নিষেধ বাধাকে কেন্দ্র করে দু'পক্ষে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ২৭ জন আহত হয়। আহতদের স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ৯ জনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে, রফিকুল (২৮), রিপুল (২৭), রফিক খান (২৫), রহিছ উদ্দিন (৫০), মোরশেদ ( ৪৫), কামাল খান ( ৪০), শাস্তুরা আক্তার (৪৫), আতিকুর রহমান ( ৫০), নজরুল ভুঁইয়া (৪৫)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আরিয়ান নামের ( ৫) বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়ার গুষ্টী এবং মাজু মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল।
এ ঘটনা মীমাংসার জন্য দফায় দফায় দরবার শালীস বৈঠক হয়েছে দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য।
এ ঘটনায় গত রমজান ঈদে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছিল।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ।
এলাকার পরিস্থিতির শান্ত আছে। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক নেত্রপ্রকাশ