ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে রাজমিস্ত্রীকে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 34
শ্রীপুরে রাজমিস্ত্রীকে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ছবির ক্যাপশন :
ad728
শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ 
আল আমিন খান 


গাজীপুরের শ্রীপুরে এক রাজমিস্ত্রীকে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আ মালেক (৫০) বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে উপজেলার ধনুয়া মধ্যপাড়া এলাকার শরীফ আলী (৪৫), মাহবুব (৪০) ও মোবাশ্বের (৪০) পূর্বপরিকল্পিতভাবে আ মালেককে ডেকে নেন। পরে তাকে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর শরীফ আলী তাকে নিয়ে একটি খড়ের পালার কাছে যান।

অভিযোগে বলা হয়, সেখানে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা একজনের ‘মরদেহ’ পড়ে আছে বলে দেখানো হয়। এ সময় শরীফ আলী আ মালেককে ভয় দেখিয়ে বলেন, ওই ব্যক্তির সঙ্গে সর্বশেষ তাকে দেখা গেছে—এ কারণে পুলিশ তাকেই সন্দেহ করবে।

একপর্যায়ে কথিত ‘লাশ’ সরিয়ে ফেলার কথা বলে শরীফ আলী তার ভাতিজা মাহবুবকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে লাশ গুম করার জন্য আ মালেকের কাছে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আ মালেক কথিত লাশটি নিশ্চিত হওয়ার জন্য কাছে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ৯৯৯-এ ফোন করার কথা বলেন। একই সঙ্গে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।

পরে খোঁজ নিয়ে কোনো হত্যাকাণ্ড বা লাশের ঘটনা পাওয়া যায়নি বলে অভিযোগকারী দাবি করেন। তার অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কথিত ‘ভুয়া লাশের নাটক’ সাজানো হয়েছে

 বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায় নি 

শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল