ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে ৫ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
পানছড়িতে ৫ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্গম পাহাড়ি এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেন। এ সময় ছানিসহ বিভিন্ন জটিল চক্ষুরোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনাক্ত হওয়া ছানি রোগীদের পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিকে চিকিৎসাসেবা শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল