ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোণায় অভিযানে নিষিদ্ধ পলিথিন আটক, ব্যবসায়ীকে জরিমানা ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 65
নেত্রকোণায় অভিযানে নিষিদ্ধ পলিথিন আটক, ব্যবসায়ীকে জরিমানা ‎ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
তানজিলা আক্তার রুবি
‎নিজস্ব সংবাদদাতা

‎
‎নেত্রকোণা পৌরসভার মেছুয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি দোকান থেকে প্রায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসন, নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎
‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী মেছুয়া বাজারের ব্যবসায়ী প্রবীর সরকারের মালিকানাধীন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
‎
‎মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন  প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলামও  নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের  সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিনসহ  অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোণা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
‎
‎এদিকে মোবাইল কোর্ট চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আসা ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
‎
‎পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল