ঢাকা | বঙ্গাব্দ

শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি আইস,৫ হাজার ইয়াবা ও ১ জন মাদক কারবারি আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 39
শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি আইস,৫ হাজার ইয়াবা ও ১ জন মাদক কারবারি আটক। ছবির ক্যাপশন :
ad728
মেহেদী হাসান আরফাত 
টেকনাফ উপজেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা ও ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) রাত ৩টার দিকে টেকনাফের গোলারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পুটলিটি উদ্ধার করা হয়। এতে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা আইসের চালানের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এর আগে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযানকালে সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র আরও জানায়, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল