ঢাকা | বঙ্গাব্দ

কেন্দুয়ায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ১ ‎ ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 48
কেন্দুয়ায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ১ ‎ ‎ ছবির ক্যাপশন : ছবি- সংগৃহীত
ad728
পলাশ পালের প্রতিবেদনঃ
‎
‎
‎নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
‎
‎ভিকটিমের পিতা বাদী হয়ে গত ২৫ আগস্ট সোমবার দিবাগত রাত ১২টায় কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে ২ নম্বর আসামি মোঃ আবু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকার বাসিন্দা ১ নম্বর আসামি মোঃ বকুল মিয়া (৫৫) ২০২ সালের ২০ নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চিকিৎসার কথা বলে ওই কিশোরীকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করা হয়।
‎
‎এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ ও ৪ নম্বর আসামির সহায়তায় বিভিন্ন সময়ে ভিকটিমকে নিজ বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সর্বশেষ চলতি বছরের ২৫ জুনও তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পর জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎মামলায় মোট ৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আসামিরা হলেন, সাউদপাড়ার মোঃ বকুল মিয়া (৫), পিতা মৃত নায়েব আলী; মোঃ আবু মিয়া (৫০), পিতা মৃত ছনু মিয়া; মোছাঃ লিমা (২১), পিতা মোঃ বকুল মিয়া; মোছাঃ জাহানারা বেগম (৪৮), স্বামী মোঃ বকুল মিয়া এবং টেঙ্গুরীর মোছাঃ স্মৃতি (৩২), স্বামী জনি। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে মামলায় আসামি করা হয়েছে।
‎
‎
‎কেন্দুয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা সজল দাস জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ২ নম্বর আসামি আবু মিয়াকে সাউদপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা নেত্রকোণা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং সে বর্তমানে অভিভাবকের হেফাজতে রয়েছে।
‎
‎তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল