ঢাকা | বঙ্গাব্দ

আটপাড়ায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের গতিশীলতা ফেরাতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
আটপাড়ায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের গতিশীলতা ফেরাতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
নিজস্ব সংবাদদাতা 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মূল ভিত্তিকে শক্তিশালী করতে এবং তৃনমূল পর্যায়ে সংগঠনের গতিশীলতা ফেরাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও ঐক্যবদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুখারী ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

নেতৃবৃন্দের খোলামেলা ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সভায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অতীতের সকল মতভেদ ও ভেদাভেদ ভুলে আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় প্রধান উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তফা সাহেদ কামাল সেলিম, মশিউর রহমান মিন্টু ও মিঠু ঘোষ।

এছাড়াও সভায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন টুটুল। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেতা আনোয়ার হোসেন, সুমন, পিকুল, জাহাঙ্গীর ও মোতাহারসহ দলের একাধিক সক্রিয় কর্মী।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন সুখারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান মান্না। শ্রমিক দলের প্রতিনিধিত্ব করেন স্থানীয় শ্রমিক দল নেতা মিলন মিয়া।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে একাত্নতা প্রকাশ করে সবাই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার শপথ নেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল