ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে অগ্নিঝুঁকি কমাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
পানছড়িতে অগ্নিঝুঁকি কমাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রশিক্ষণ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়ির পানছড়িতে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি বাজার এলাকায় পানছড়ি সাবজোনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ফায়ার সার্ভিস, বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কার্যক্রমে পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তায়েইব বিন মসলেম উপস্থিত থেকে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিটন বৈঞ্চব, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল এবং যুগ্ম সম্পাদক আল আমিন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় প্রাথমিকভাবে করণীয়, নিরাপদে আগুন নিয়ন্ত্রণের কৌশল, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ দেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল