ঢাকা | বঙ্গাব্দ

রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 40
রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
রাজিবপুর উপজেলা প্রতিনিধি :



কুড়িগ্রামের চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার।
সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন,সাব্বির হোসেন মন্ডল, আনোয়ার হোসেন (নৌবাহিনী), ওমর আলী ব্যাপারী, মাহাবুব রশিদ মন্ডল,হাফিজুর রহমান (আর্মি), কে.এম ওসমান খন্দকার, আনোয়ার হোসেন আনু, প্রভাষক কবীর মনিরুজ্জামান মিলন, রেজাউল কবির দুলাল, আমিনুর রহমান,হায়দার আলী, ফরিদুল ইসলাম এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল