ঢাকা | বঙ্গাব্দ

আটপাড়ার বানিয়াজান ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন মো. ওমর ফারুক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 83
আটপাড়ার বানিয়াজান ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন মো. ওমর ফারুক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার 


জনগণের সেবা করার মানসিকতা ও সৎ নেতৃত্বের কারণে আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়নবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তরুণ সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিক মো. ওমর ফারুক। তিনি আটপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য।
দলীয় রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা এবং তাদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর প্রবৃত্তি তাকে বানিয়াজান ইউনিয়নের সাধারণ মানুষের খুব কাছের মানুষে পরিণত করেছে।
এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবসমাজ—সবাই তাকে আগামীর বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। স্থানীয় ভোটারদের মতে, একজন জনবান্ধব ও উন্নয়নমনা প্রতিনিধি হিসেবে মো. ওমর ফারুকের বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নমূলক কাজগুলো গতি পাবে এবং সাধারণ মানুষের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে মো. ওমর ফারুক বলেন, "রাজনীতি ও মানুষের সেবা আমার একমাত্র ব্রত। ক্ষমতার জন্য নয়, বরং বানিয়াজান ইউনিয়নের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। ইউনিয়নবাসীর ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ এই সেবা অব্যাহত থাকবে।"
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াজান ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এই উদীয়মান তরুণ নেতা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্