ঢাকা | বঙ্গাব্দ

মদনে জামায়াতে ইসলামী ও উলামা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 86
মদনে জামায়াতে ইসলামী ও উলামা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ।

নেত্রকোনার মদন উপজেলা উলামা বিভাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (স.) মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ওলিউল ইসলাম এর সভাপতিত্বে জাহাঙ্গীরপুর তোহরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা সাদেক আহমাদ হারিছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি উলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, আরও উপস্থিত ছিলেন কর্ম ও সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা মাওলানা রুহুল আমিন।জাহাঙ্গীরপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক, পৌরসভার আমির ও জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপ অধ্যক্ষ মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া,মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, উপজেলা সাবেক শিবিরের সভাপতি মাহবুবুল আলম,উপজেলা নায়েবে আমির রিয়াজউদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা উলামা বিভাগের সভাপতি ও তারবীয়াতুল উম্মাহ ইনস্টিটিউট এর পরিচালক মাও.হাফিজুর রহমান শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হামজা,

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জিন্দেগী, আদর্শ এবং সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, বর্তমান সামাজিক ও বৈশ্বিক সংকট নিরসনে রাসুলুল্লাহ (স.)-এর প্রদর্শিত পথ ও জীবনদর্শনের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সিরাতের অনুসরণই মানবজাতির জন্য প্রকৃত কল্যাণ ও শান্তি এনে দিতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল