ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 196
নেত্রকোনার মদনে পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ 


নেত্রকোনার মদন উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ১০০শত বস্তা সরকারি চাল কালোবাজারিরা পাচারকালে পুলিশ হাতে জব্দ হয়।
এ সময় চাল বোঝাই দুটি হ্যান্ট্রলিসহ দুই চালককে আটক করেছে মদন থানা পুলিশ।



শুক্রবার ৪ সেপ্টেম্বর ১১টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১০০ শত বস্তা চালসহ হেন্ট্রোলি ড্রাইভার দুই জন কে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের আবু কালামের ছেলে মাসুম মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকারুল(২৪)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা ফতেপুর ইউনিয়নের ফতেপুর হাটশিরা বাজার থেকে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে
১০০ বস্তা সরকারি চাল দুইটি হেন্ট্রোলি বুঝাই ও ট্রলি চালককে আটক করেন মদন থানা পুলিশ।


মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১০০ বস্তা সরকারি চাল ও দুজন হেনট্রলি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তীতে 
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, সরকারি জব্দকৃত চালের বিষয়ে নিয়মিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। চালের উৎস সম্পর্কে খতিয়ে দেখা হবে।
পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল