ঢাকা | বঙ্গাব্দ

মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে শেখ আসাদুজ্জামান মাসুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে শেখ আসাদুজ্জামান মাসুদ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ডেক্স নিউজ 

‎
‎

আসন্ন ২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ।
‎
‎তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবহেলিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
‎
‎স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চানগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন তিনি।
‎
‎একজন তরুণ, শিক্ষিত ও উদীয়মান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে বলে জানা গেছে।
‎
‎এ বিষয়ে শেখ আসাদুজ্জামান মাসুদ বলেন, "আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পরিবার ও আত্মীয়-স্বজনের পরামর্শে এবার চানগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এবং ইউনিয়নবাসী দোয়া ও সমর্থন দিলে, নির্বাচিত হয়ে নীতি ও সততার সাথে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।"
‎
‎তিনি আরও বলেন, "চানগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।"
‎
‎চানগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শেখ আসাদুজ্জামান মাসুদ একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ ও আদর্শবান মানুষ। মানুষের সাথে মিশতে পারা তার অন্যতম গুণ। ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখতে চান।
‎
‎তিনি ২ নং চানগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল