ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 309
পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ডেস্ক নিউজ 


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে এবং শেফালী ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়।
‎
‎
‎অভিযানকালে জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। অন্যদিকে, শেফালী ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
‎

স্থানীয়রা জানায়, গতকয়েকদিন পুর্বে‎ হাসপাতাল গেট এলাকার জনপ্রিয় ফার্মেসি হতে জরুরী বিভাগের জন্য ওষুধ নেওয়ার জন্য আসলে মেয়াদোত্তীর্ণ নজরে আসে। তখন স্থানীয় সাংবাদিক বিষয়টি ফেসবুকে শেয়ার করলে তার উপর মিথ্যা চাঁদাবজির অভিযোগ আনা হয়।*


‎পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, জনপ্রিয় ফার্মেসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগে থেকেই ছিল এবং প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছে।
‎
‎
‎পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া গেছে। এছাড়া শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
‎
‎
‎অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান ও পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল