ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে চুরিকৃত ৬টি গরুসহ ৩ জন ডিবি পুলিশের হাতে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
শ্রীপুরে চুরিকৃত ৬টি গরুসহ ৩ জন ডিবি পুলিশের হাতে আটক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে চুরিকৃত ৬টি গরু উদ্ধারসহ ৩ জন চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রাম থেকে গরুগুলো উদ্ধারসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এলাকাটিতে চোর চক্রের সক্রিয়তার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে ৬টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল