ঢাকা | বঙ্গাব্দ

মদনে ইউএনওর সাথে নবগঠিত জাতীয়তাবাদী ‎সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 28
মদনে ইউএনওর সাথে নবগঠিত জাতীয়তাবাদী ‎সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ  ‎ ছবির ক্যাপশন : মদনে ইউএনওর সাথে নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎকালে ‎
ad728
নিজস্ব সংবাদদাতা 
‎
‎
‎নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম মদন উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎
‎সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মদন উপজেলার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন, স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
‎
‎এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সাক্ষাৎকালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম মদন উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল