ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে র‌্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি ৪৮ ঘন্টায় আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
টেকনাফে র‌্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি ৪৮ ঘন্টায় আটক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র‌্যাব-১৫ (সিপিসি-১) এবং জেলা পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান(২৬)’কে গ্রেপ্তার করা হয়েছে। ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার দিকে যৌথ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ রিদুয়ান(২৬) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে বলে জানা গেছে।
র‍্যাব জানায় দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয়দের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলা চালায় সন্ত্রাসীরা। ঐ সময় প্রতিবাদকারীদের বাঁচাতে এগিয়ে এলে ভিকটিম নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
এঘটনার এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যন্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকে-গলায় পা চাপিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প ও জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে ৫নং এজাহারনামীয় আসামি রিদুয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ দলটি।
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল