ঢাকা | বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই: মদনে মাংস বিক্রেতাকে জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই: মদনে মাংস বিক্রেতাকে জরিমানা। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।


নেত্রকোনার মদনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পারভেজ মিয়া নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দেওয়ান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম বলেন, নিয়ম অনুযায়ী কোনো গবাদিপশু জবাই করার আগে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে স্বাস্থ্যগত পরীক্ষা করাতে হয়। অভিযানে কসাইয়ের দোকানে একটি জরাজীর্ণ স্বাস্থ্যের বয়স্ক গরু পাওয়া যায়, যেটি তিনি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন।

 গরুটির কোনো সংক্রামক রোগ না থাকলেও এটি লিভারজনিত রোগে আক্রান্ত এবং স্বাস্থ্যগতভাবে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করে আসছেন। অধিক মুনাফার আশায় তিনি প্রায়ই কম দামে রোগাক্রান্ত ও জরাজীর্ণ গরু কিনে জবাই করে মাংস বিক্রি করেন।

সম্প্রতি একটি জরাজীর্ণ গরু জবাইয়ের প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থলেই রোগাক্রান্ত গরুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কসাই পারভেজ মিয়া গরুটি জবাই করে বিক্রির উদ্দেশ্যে আনার কথা স্বীকার করেন। জবাই করা পশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে।

এ বিষয়ে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, অভিযোগ ছিল, কসাই পারভেজ অধিক মুনাফার আশায় কম মূল্যে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন। অভিযানে এর সত্যতা পাওয়া গেছে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্