ঢাকা | বঙ্গাব্দ

মদনে ওসির অভিযানে ২৪ ঘণ্টায় চুরির মোটরসাইকেল উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 180
মদনে ওসির অভিযানে ২৪ ঘণ্টায় চুরির মোটরসাইকেল উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।


নেত্রকোণার মদনে জানাজার নামাজে অংশগ্রহণের সময় চুরি যাওয়া সাংবাদিকের মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মদন থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজায় অংশ নিতে যান মদন উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুল হক চ্যাম্পিয়ন। কবরস্থানের পাশে মোটরসাইকেল রেখে তিনি জানাজায় শরিক হন। নামাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।

এ ঘটনায় তিনি মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন করিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই তারা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালনা করে। অভিযানে ঈশ্বরগঞ্জ উপজেলার তেঁতুলবাড়ী মুন্সী পাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম জয় (২৬) কে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে কেন্দুয়া উপজেলার দরগাহ রোডস্থ আঃ লতিফের চা দোকানের পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন করিম বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল