ঢাকা | বঙ্গাব্দ

হ্নীলা ইউনিয়নের লেদাবাজার বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ৩জন রোহিঙ্গা নাগরিক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 29
হ্নীলা ইউনিয়নের লেদাবাজার বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ৩জন রোহিঙ্গা নাগরিক আটক ছবির ক্যাপশন :
ad728
মেহেদী হাসান আরফাত 
টেকনাফ উপজেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা বাজারে বিজিবির বিশেষ অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিক আটক

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের অধিনস্ত লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ ০৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এ সময় পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

 অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের নিকট হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১০০০ ঘটিকা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে আনুমানিক ১০৩০ ঘটিকায় একটি ইজিবাইকে ০৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন। পরবর্তিতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ০৩ জন ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের বিবরণ নিম্নরূপ
জি৩ রাইফেল-০২টি দেশীয় একনলা বন্দুক (বড়)-০১টি দেশীয় একনলা বন্দুক (ছোট)-০১টি গুলি-৪২ রাউন্ড টেজার-০৩টি ওয়াকিটকি সেট-০৬টি ম্যাগাজিন-০১টি বিস্ফোরক দ্রব্য-০৪ কেজি জর্দার কৌটা-২৫টি লাল স্কচটেপ-২৫টি ইজিবাইক-০১টি অ্যান্ড্রয়েড মোবাইল-০২টি বাটন মোবাইল-০১টি।
আটককৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ
মোঃ উসমান বেলাল, পিতা—রুবালি, ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্প মোঃ মুসলিম, পিতা—ফয়েজ আহমদ, ২৬নং মোচনি এফডিএমএন ক্যাম্প মোঃ আনসার আলী, পিতা—ইউনুস, ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্প।

অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল