ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যর অভিযুক্ত ছেলে পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 92
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যর অভিযুক্ত ছেলে পলাতক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মো:রিপন আহমেদ স্টাফ রিপোর্টার


গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বন্না ভিটা এলাকায় নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এ সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর বাবা আব্দুস সামাদ তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

 একপর্যায়ে বাবার সঙ্গে বিরোধের জেরে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন।


এ সময় লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে একাধিক আঘাত করেন তিনি। গুরুতর আহত আব্দুস সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে..!

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল