ঢাকা | বঙ্গাব্দ

লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ নোমান খান 
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাসুদ খানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নতুন বাজার এলাকার মুরুব্বিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জনাব মাসুদ খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলী হোসেন ডিলার, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খান, যুবদল নেতা সরোয়ার মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম , ছাত্রদলের সদস্য সচিব আব্বাস উদ্দিন সায়েদসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময়কালে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল