ঢাকা | বঙ্গাব্দ

মদনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 60
মদনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।



নেত্রকোনার মদনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে এবং তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, মদন উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আদর্শ কারিগরি কলেজের প্রভাষক (বাংলা) মো. শামসুল হক, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আনোয়ারুল হক, নুরপুর বোয়ালী মাদ্রাসার ইবতেদায়ী প্রধান আতাউর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ ও নোটিশ প্রত্যাহার করতে হবে।

এ সময় বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ৩ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে মদন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল