ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সেলিম হোসেন মায়া :
নিজস্ব সংবাদদাতা 

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩০ অক্টোবর রাতে ও দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।


শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটায় বন বিভাগে হস্তান্তর শেষে বিজিবি সুত্র বিষটি নিশ্চিত করে। 


বিজিবি সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় নায়েব সুবেদার সিগন্যাল মোঃ শাহীন আল মামুনের নেতৃত্বে একটি বি-টাইপ টহলদল ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করে। যার পরিমাণ ৪৪.২৭ ঘনফুট এবং আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।


এর আগে একই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৩৯ টুকরা সেগুন কাঠ ও চার টুকরা গামারী কাঠ জব্দ করে একই টহলদল। এ সময় ৩৪.৮৮ ঘনফুট সেগুন কাঠ এবং ১০.৫৪ ঘনফুট গামারী কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।


দুটি অভিযানে সর্বমোট ৮৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭০ টুকরা সেগুন ও চার টুকরা গামারী কাঠ রয়েছে। জব্দকৃত কাঠের মোট পরিমাণ ৮৯.৬৯ ঘনফুট। 


উদ্ধার করা কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল