ঢাকা | বঙ্গাব্দ

কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি ২০–২৫ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি ২০–২৫ লাখ টাকা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 



এতে দোকানগুলোর মালামাল, টিনের ঘর, আসবাবপত্রসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতের দিকে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন—কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুকসহ ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত ।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।




রাকিব মিয়া 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

মোবাইল : ০১৯৯৫৫৭০৩৬৮

তারিখ : ০৩.০৯.২০২৬ খ্রী:

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল