ঢাকা | বঙ্গাব্দ

ট্রেনের ছাদ থেকে পড়ে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনোয়ারের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 29
ট্রেনের ছাদ থেকে পড়ে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনোয়ারের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


বাড়ি ফেরার আনন্দ মূহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। ট্রেনযাত্রার সময় ছাদ থেকে পড়ে বিমানবন্দর এলাকায় কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের ২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. আনোয়ার হোসেন মারা গেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনোয়ার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০১২ ব্যাচে পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আনোয়ার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন এবং পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানান যে তিনি ঢাকার কমলাপুর পর্যন্ত পৌঁছে গেছেন। এর কিছু সময় পর থেকেই তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে বারবার কল করা হলেও রিং বাজলেও তিনি ফোন রিসিভ করছিলেন না। এরপর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় তাঁর একটি নিখোঁজ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অত্যন্ত বেদনাদায়ক এই মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া যায়। স্থানীয় একজনের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে বিমানবন্দর এলাকায় নিচে পড়ে গিয়ে তাঁর এই মর্মান্তিক মৃত্যু হয়। যে মানুষটি কিছুক্ষণ আগেও পরিবারের কাছে নিজের বাড়ি ফেরার সংবাদ দিচ্ছিলেন, চিরতরে না ফেরার দেশে চলে যাওয়ায় তাঁর সেই বাড়ি ফেরা আর হলো না।

এদিকে আনোয়ার হোসেনের আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। বন্ধু ও সহপাঠীদের মাঝেও বিরাজ করছে গভীর শোক।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে—আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল