ঢাকা | বঙ্গাব্দ

পাগলা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
পাগলা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিট্রেস্ট তারিখ রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আমিনুল ইসলাম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. জয়নাল আবেদীন ও সংগীয় ফোর্স সক্রিয় ভূমিকা পালন করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানাধীন মশাখালী স্কুলের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
​১. মো. তারেক মিয়া ​২. মো. মোরসালিন ওরফে মিশা ​৩. মো. সৈকত

​অভিযানকালে ধৃত আসামিদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে থানা পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল