নিজস্ব সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার রাবার ড্যাম এলাকার যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে এসআই রাখিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পানছড়ি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক নেত্রপ্রকাশ