ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে যুবককে তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 32
শ্রীপুরে যুবককে তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ। ছবির ক্যাপশন :
ad728
মোঃ আল আমিন 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের শ্রীপুরে মো. রাসেল মিয়া নামে এক যুবককে তিন দিন আটকে রেখে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক সাদা কাগজ ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিয়ের দেনমোহরের পরিমাণ ৬ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় রাসেল মিয়া পাঁচজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন তার স্ত্রী মোছা. মাকসুদা আক্তার, কাজী মো. মুহি উদ্দিন, মো. আল আমিন মৃধা, মো. আলমগীর মৃধা এবং মো. রনি মৃধা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই রাসেল মিয়ার সঙ্গে মাকসুদা আক্তারের বিয়ে হয়। সে সময় বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ৬ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, গত ১১ আগস্ট টেপিরবাড়ী এলাকায় ডেকে নিয়ে তাকে তিন দিন আটকে রাখা হয়। এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজ ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। পাশাপাশি বিয়ের দেনমোহরের অঙ্ক ৬ লাখ টাকা থেকে ২০ লাখ টাকায় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
তবে অভিযোগের বিষয়ে কাজী মো. মুহি উদ্দিন বলেন, “আমি শুধু বিয়ে পড়িয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্