ঢাকা | বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লর্ড হার্ডিঞ্জ কনফিডেন্স একাডেমির অভাবনীয় সাফল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লর্ড হার্ডিঞ্জ কনফিডেন্স একাডেমির অভাবনীয় সাফল্য ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহনের লর্ড হার্ডিঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান 'লর্ড হার্ডিঞ্জ কনফিডেন্স একাডেমি' প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬ জনই বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। সাফল্যের এই হার পাসের ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করেছে।
​বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো— রাবেয়া তানিশা, মো: সিয়াম, মো: ইব্রাহিম, সাদিয়া আফরিন জুই, মো: আরাফাত হোসেন এবং মেহেদী হাসান।
​প্রতিষ্ঠানের এমন গৌরবময় সাফল্যে আনন্দিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। একাডেমি কর্তৃপক্ষ জানায়, "শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই ভবিষ্যৎ"— এই মূলমন্ত্রকে ধারণ করে তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিকতা গঠনে কাজ করে যাচ্ছেন। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, লর্ড হার্ডিঞ্জ কনফিডেন্স একাডেমি এভাবেই প্রতিনিয়ত এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।
​উল্লেখ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রয়েছে কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, ইনডোর প্লে-গ্রাউন্ড, আধুনিক অডিটোরিয়াম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা এবং সিসিটিভি নিরাপত্তার মতো আধুনিক সব সুযোগ-সুবিধা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল