ঢাকা | বঙ্গাব্দ

প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র শীলখালী চেকপোস্টে ১০,৬৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 27
প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র শীলখালী চেকপোস্টে ১০,৬৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের উখিয়ায় বিজিবির টেকনাফে শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের অভিযোগে প্রাইভেটকারের চালককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গত বুধবার (২২ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়নের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ইঞ্জিনের পাশে অত্যন্ত অভিনব কৌশলে লুকিয়ে রাখা সাতটি ছোট পোটলার সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো খুলে মোট ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. ফরিদ (৪২)-কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সাদেক নগর গ্রামের মৃত আইয়ুবের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির কাছে স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। পরে প্রাইভেটকারটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ৬৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল