ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে হুমকি-গালিগালাজের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 19
শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে হুমকি-গালিগালাজের অভিযোগ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আল আমিন খান
শ্রীপুর উপজেলা প্রতিনিধি 



 গাজীপুরের শ্রীপুরে বৃষ্টির পানি ঘরে প্রবেশ ও উচ্চ শব্দে হৈচৈ করাকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে এক নারী ও তার মাকে গালিগালাজ, মারপিটের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোছাঃ ময়না আক্তার (৩০) নামে এক নারী গত ৩১ আগস্ট শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে মোঃ সোহাগ (৫০), তার স্ত্রী মোছাঃ মুক্তা (৪৫), মোছাঃ আনোয়ারা (৬৫) ও মোঃ আছান (৬২)সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর মার্কাস মসজিদ রোড এলাকায় জমি কিনে ভবন নির্মাণ করে বসবাস করছেন ময়না আক্তার। তার দাবি, পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণ করলেও পাশের জমির মালিক সোহাগ নিয়ম না মেনে ঘর নির্মাণ করায় তার টিনের চালের বৃষ্টির পানি ময়নার ঘরের ভেতরে প্রবেশ করে।

এ বিষয়ে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া অভিযুক্তরা বাসায় বসে নেশা সেবন করে উচ্চ শব্দে হৈচৈ করায় তার সন্তান ও ভাড়াটিয়াদের সন্তানদের পড়াশোনা ও ঘুমে বিঘ্ন ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ময়না আক্তার অভিযোগ করেন, তার স্বামী বিদেশে থাকায় অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়ে ময়না আক্তার ও তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারপিটের চেষ্টা করা হয়। পরে প্রাণনাশ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা  করেও তাদেরকে পাওয়া যায়নি

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ময়না আক্তার।
এ বিষয়ে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল