ঢাকা | বঙ্গাব্দ

ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণের প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণের প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন ছবির ক্যাপশন : মানববন্ধনেউ চিত্র
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৩ নং চর আলগী ইউনিয়নে চর কালীবাড়ি গ্রামে ছেলেকে বেঁধে রেখে মাকে নির্মমভাবে ধর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই নৃশংস ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।
প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চর আলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান (রুবেল মাস্টার), উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম এবং গফরগাঁও উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, মেহেদী হাসান সৈয়দ, জাসাস সহ-সভাপতি চরআল ইউনিয়ন ,আলম মিয়া, চর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলমগীর মিয়া এবং ছাত্রদল নেতা রিফাত মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কর্মসূচিটি সঞ্চালনা করেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সুমন ফরাজি ও গাওছুল আলম বাচ্চু।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে এমন জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল